Home / Events /

নবনির্মিত একাডেমিক ভবন-০৭ এর শুভ উদ্বোধন

1 year ago
Recent

নবনির্মিত একাডেমিক ভবন-০৭ এর শুভ উদ্বোধনের মাধ্যমে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে যুক্ত হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন পরিবারের শ্রদ্ধাভাজন অভিভাবক, সকলের প্রিয় ও পরম শ্রদ্ধেয় মিসেস মমতাজ বেগম – চেয়ারম্যান, এমএনআরএস ট্রাস্ট ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ। তাঁর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ী বক্তব্য অনুষ্ঠানে এনে দেয় এক বিশেষ মাত্রা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রখ্যাত অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, যিনি একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নের ধারাবাহিকতায় নতুন এই ভবনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, অন্যান্য উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণচঞ্চল শিক্ষার্থীবৃন্দ, যাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন, উৎসবমুখর ও স্মরণীয় এক মুহূর্ত।

এই একাডেমিক ভবনটি শুধু একটি স্থাপনা নয়, বরং শিক্ষার অগ্রযাত্রায় মাইলস্টোন কলেজের অঙ্গীকারের এক উজ্জ্বল নিদর্শন।


Recent Post

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী Tree Plantation Programme নবনির্মিত একাডেমিক ভবন-০৭ এর শুভ উদ্বোধন মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিশুদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যা... জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক... WORLD THINKING DAY -2026 জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধকে ধারণ করে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬... জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ Congratulations to our Scout & Rover Rank Recipients! Workshop on basic Photography Completed Successfully মাইলস্টোন কলেজ চ্যাম্পিয়ন মাইলস্টোন কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ 🏃‍♂️🏅 এমএনআরএস ট্রাস্ট-এর উদ্যোগে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তন... মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে মাই... সফল ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবস উদযাপন, ১৬ই ডিসেম্বর, ২০২৫ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ... জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক... 10th National English Carnival by Notre Dame English Club

Copyright © milestonecollege 2025 - All rights reserved.