Home / Events /
সফল ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স
মাইলস্টোন কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে একটি সফল ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ জিয়াউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) জনাব মোঃ মাসুদ আলম, উপাধ্যক্ষ (একাডেমিকস), পরিচালকমণ্ডলী, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রফেসর আন্ডার অফিসারগণ এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ।
এই প্রশিক্ষণে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। মাইলস্টোন কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিজ্ঞ ও দক্ষ ফায়ার ফাইটারদের তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্স ক্যাডেটদের দক্ষতা, সচেতনতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
📌 দায়িত্বশীল ও সচেতন নাগরিক গঠনে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Copyright © milestonecollege 2025 - All rights reserved.