Home / Events /
এমএনআরএস ট্রাস্ট-এর উদ্যোগে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান
এমএনআরএস ট্রাস্ট-এর উদ্যোগে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।
ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে—৭ জন ট্যালেন্টপুলে ১০০% এবং ৫৪ জন সাধারণ গ্রেডে ৪০% টিউশন ফি মওকুফ সুবিধা লাভ করে। এছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল ও কলেজের বিভিন্ন শাখার অধ্যক্ষবৃন্দ।
Copyright © milestonecollege 2025 - All rights reserved.