Home / Events /

মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬

3 weeks ago
Recent

মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার প্রভাতফেরি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অঙ্কিত চিত্রপ্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম কামাল উদ্দিন হল সংলগ্ন মাঠ থেকে সকাল ০৮:৩০ প্রভাতফেরি শুরু হয়। কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বমান্য অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম মহোদয়ের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে বন-০১ এ শিক্ষার্থীদের অঙ্কিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম. কামালউদ্দিন হলে ভাষা-আন্দোলনের চেতনা ধারণের প্রয়াস হিসেবে শিক্ষকেদর অংশগ্রহণে আলোচনা ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠান ও পরিবেশনার মাধ্যমে মহা ভাষা আন্দোলনের ইতিহাস, চেতনা ও তাৎপর্য তুলে ধরা হয়।

Recent Post

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী Tree Plantation Programme নবনির্মিত একাডেমিক ভবন-০৭ এর শুভ উদ্বোধন মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিশুদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যা... জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক... WORLD THINKING DAY -2026 জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধকে ধারণ করে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬... জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ Congratulations to our Scout & Rover Rank Recipients! Workshop on basic Photography Completed Successfully মাইলস্টোন কলেজ চ্যাম্পিয়ন মাইলস্টোন কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ 🏃‍♂️🏅 এমএনআরএস ট্রাস্ট-এর উদ্যোগে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তন... মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে মাই... সফল ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবস উদযাপন, ১৬ই ডিসেম্বর, ২০২৫ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ... জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক... 10th National English Carnival by Notre Dame English Club

Copyright © milestonecollege 2025 - All rights reserved.