Home / Events /
মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মহান 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষ্যে মাইলস্টোন কলেজের আয়োজনে আজ ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার সকাল ১০:০০টায় লে. কর্নেল এম. কামালউদ্দিন হল, ডিয়াবাড়িতে নবম-দশম এবং একাদশ শ্রেণির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল: ভাষা আন্দোলন ও বাংলা বর্ণমালা এবং বাংলাদেশ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অধ্যাপক জহিরুল হক, উপাধ্যক্ষ(শিক্ষা) জনাব মাসুদ আলম, উপাধ্যক্ষ(প্রশাসন), সম্মানিত বিচারক ও সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Copyright © milestonecollege 2025 - All rights reserved.